
নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যক্রম বাংলাদেশ সরকারের অন্যায় আক্রমণের শিকার হচ্ছে এবং তাঁকে বারবার হয়রানি ও তদন্তের মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্বের বিভিন্ন খাতের ৪০ বিশিষ্ট ব্যক্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি খোলা চিঠিতে তাঁরা এ অভিযোগ করে পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গত মঙ্গলবার চিঠিটি বিজ্ঞাপন আকারে প্রকাশ করেছে।
ড. ইউনূসকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকদের একজন উল্লেখ করে এই ৪০ ব্যক্তি বলেন, তাঁরা বিভিন্ন দেশের সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, সমাজসেবী ও ব্যবসায়ী এবং বাংলাদেশের বন্ধু। মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ও সারা বিশ্বে মানবিক উন্নয়নে যে অবদান রেখে চলেছেন, তা অব্যাহত রাখতে পারবেন কি না, সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের মতো প্রতিষ্ঠান গড়ে ইউনূস নিজে আর্থিকভাবে লাভবান হননি দাবি করে এ ৪০ জন বলেন, ‘তাঁর কার্যক্রমগুলো আপনার সরকারের অন্যায় আক্রমণের শিকার হচ্ছে। বারবার হয়রানি ও তদন্তের মধ্যে পড়ছে। এমনটা দেখতে পাওয়া বেদনাদায়ক।’
মুহাম্মদ ইউনূসের পাশে থাকা এবং তাঁর কাজের স্বীকৃতি প্রদানের জন্য ইতিবাচক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তাঁরা বলেন, সামাজিক উদ্যোক্তারা মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেন, এমন পরিবেশ তৈরি করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। ইউনূসকে নিজের নিরাপত্তায় ব্যস্ত রাখার পরিবর্তে দেশ ও বিশ্বের জন্য আরও ভালো কিছু করতে তাঁর শক্তিকে কাজ লাগানোর সুযোগ করে দেওয়া দরকার।
এই ৪০ জনের মধ্যে রয়েছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মার্ক ম্যালোক ব্রাউন, রকফেলার ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সিইও পিটার গোল্ডমার্ক জুনিয়র, রোটারি ইন্টারন্যাশনালের সিইও জন হেওকো, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস হেলেনা কেনেডি, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, অভিনেত্রী শ্যারন স্টোন এবং উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস।

রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন এর আগে জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। জুলাই আন্দোলনের পর তিনি এনসিপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন। বর্তমানে জাতীয় পার্টির নেতা–কর্মীদের দলে এনে নেতৃত্বে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিফাতুজ্জামান লাবু...
৩৮ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
১ ঘণ্টা আগে
শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরাতে গিয়ে চারজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে