রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকা থেকে বাহার উল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর জামাতা শামীম আহমেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৯ জুন বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বাহার উল্লাহ কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাহার উল্লাহর উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখে কাঁচা-পাকা দাঁড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা স্যান্ডো গেঞ্জি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ।
বাহার উল্লাহর গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ৬ নম্বর ধানসালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের তাকিয়া বাজারসংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি।
তাঁর সন্ধান পেলে হাতিরঝিল থানায় অথবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩৯ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে