
রাজধানীর লালবাগ কেল্লার মোড় সংলগ্ন শহীদ নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ গোয়েন্দা বিভাগ। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মানিক সরদার (৪০), আবদুল জব্বার (৪৮), তমাল হোসেন অভি (২৪) এবং মো. মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি, কড়াত এবং লোহার রড উদ্ধার করা হয়েছে।
ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, লালবাগ কেল্লার মোড় সংলগ্ন শহীদ নগরের হাজী সেলিমের রডের ডিপোর সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে আরও ২-৩ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছিল।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই এবং মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে