Ajker Patrika

যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে রিকশার গ্যারেজে চাঁদা দাবি, আটক ৪

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২০: ৪১
যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে রিকশার গ্যারেজে চাঁদা দাবি, আটক ৪

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার একটি গ্যারেজে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মো. পারভেজ মুন্সী (৩২), মো. ইমরান হোসেন (৩৮), মো. জুনায়েদ হোসেন কুরবান (২৭) ও মো. আসিফ ইসলাম (৩৩)।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চারজন পুলিশ পরিচয়ে রিকশা গ্যারেজের মালিকের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। স্থানীয়দের সন্দেহ হলে নিকটস্থ থানায় ফোন করা হয়। পরিচয় যাচাই করে পুলিশ জানায়, আটক চারজনের কেউই পুলিশের সদস্য নন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত