
সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী। নিহত প্রবাসীরা হলেন পলাশ ও ওবায়দুল।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল মঙ্গলবার জেদ্দার ‘তামানিন আখের গাওয়া’ এলাকার একটি ভিলায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভিলার ভেতরে থাকা পলাশ ও ওবায়দুল আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুই প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। প্রিয়জনদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
নিহত পলাশ দেশে থাকাকালে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার কাজে তাঁর সম্পৃক্ততার কারণে পরিচিতজনদের মধ্যেও তাঁর মৃত্যুর খবরে গভীর শোক নেমে এসেছে। তিনি তাঁর স্ত্রী, আট বছরের মেয়ে ও তিন মাসের এক ছেলে রেখে গিয়েছেন।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন, সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দোহার প্রেসক্লাব।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলার চার উপজেলায় বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এলিট ফোর্স র্যাব, খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে রূপসা, দিঘলিয়া, তেরখাদা ও বটিয়াঘাটা উপজেলায় মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়। মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই অভিযান পরিচালনা করা
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ব্যাংক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
খুলনা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে অপহরণের বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেছেন, একটি সমস্যার কথা বলে কয়েকজন তাঁকে কথা বলতে নিয়ে গিয়েছিলেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহে থানায় ফোন করলে পরিচয় যাচাইয়ের পর তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে