
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা হয়েছে। অবন্তিকার মা তহমিনা শবনম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগে অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীকে আসামি করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
এর আগে ডিএমপি কমিশনার তাঁদের দুজনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছিলেন।
ডিএমপির একাধিক সূত্রে জানা গেছে, অবন্তিকার আত্মহত্যার ঘটনার পরদিন আজ শনিবার বিকেল থেকেই এই দুজন পুলিশি হেফাজতে ছিলেন। তাঁদের কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ডিএমপির তথ্যমতে, এর আগেই তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কে এই দ্বীন ইসলাম?
দ্বীন ইসলামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার রামচন্দ্রপুর গ্রামে। তিনি রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে একই এলাকার অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ভর্তি হন। কলেজজীবনের পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ২০০৮-০৯ সালে ঢাবির মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। সে সময় হলের সভাপতি ছিলেন সাইদ মজুমদার, আর সাধারণ সম্পাদক ছিলেন জিয়াউল হায়দার তুহিন।
ছাত্রজীবন শেষ হলে জবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন দ্বীন ইসলাম। ২০২১ সালের ফেব্রুয়ারি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পান তিনি।
কে এই আম্মান সিদ্দিকী?
মোহাম্মদ রায়হান সিদ্দিকী আম্মানের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। ২০১৮-১৯ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফারাজির অনুসারী ও রেডিও প্রাইম নামে একটি এফএম রেডিওর জকি হিসেবে কাজ করতেন তিনি। ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পাস করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে।
এই সম্পর্কিত আরও পড়ুন:

চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানাসংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামে...
৩ ঘণ্টা আগে
গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামের বিএনপির কর্মী শাহাদ আলী প্রকাশ্যেই ঘুরে বেড়াতেন। তাঁকে পুলিশ গ্রেপ্তার করেনি। এই শাহাদ আলী গত বৃহস্পতিবার দাওকান্দি সরকারি কলেজে গিয়ে নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন।
৩ ঘণ্টা আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে কলেজছাত্র এক শিশুকে সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন শিশুটিকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
জ্বালানি সংকট বড় উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে শিল্পোদ্যোক্তাদের। বিদ্যুতের লোডশেডিং আর ডিজেলের সংকটে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়ছে। এতে কমছে কারখানার উৎপাদন। বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ।
৫ ঘণ্টা আগে