
রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৩ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চকলেট খাওয়ানোর প্রলোভনে ভুক্তভোগী শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আজ শনিবার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার কলাবাগান নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। তিনি বলেন, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ঘটনার দিনই একটি মামলা করা হয়েছে। সেই মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুবেলের বাড়ি আছে নর্থ সার্কুলার রোডে। তাঁর স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তাঁর প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেন। এরপর আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারে অভিযুক্ত রুবেলকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নেয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দুলাল হক বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। আমরা আইনি প্রক্রিয়া মেনে তাঁকে আদালতে পাঠিয়েছি। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছে।’

কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।
৩৪ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
৩৯ মিনিট আগে
রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
৪৪ মিনিট আগে