Ajker Patrika

কুড়িগ্রামে বাঁধের জমি দখল করে স্থাপনা নির্মাণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে বাঁধের জমি দখল করে স্থাপনা নির্মাণ
পাউবোর বাঁধের জমিতে অবৈধ স্থাপনা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে দুধকুমার নদের বাঁধের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কালীরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা ব‍্যয়ে কালীরহাট বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া দুধকুমার নদের ভাঙন রোধে একটি বাঁধ নির্মাণ করা হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুধকুমার নদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁধটি করা হয়। সেই বাঁধের ওপর খলিলুর রহমান নামের এক ব‍্যবসায়ী একটি আধা পাকা ঘর নির্মাণ করেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বসতভিটা, ফসলি জমি ও কালীরহাট বাজারকে নদীভাঙন থেকে রক্ষা করতে সরকার এখানে বাঁধ নির্মাণ করেছে। কিন্তু বাঁধের জায়গা দখল করে খলিলুর রহমান সেখানে একটি আধা পাকা ঘর নির্মাণ করেছেন। এতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হবে। আসছে বর্ষায় বাঁধ ভেঙে বাজারসহ অন‍্যান‍্য স্থাপনা নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই বাঁধের ওপর নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘জায়গাটা আমাদের পৈতৃক সম্পত্তি ছিল। যখন বাঁধ নির্মাণ করা হয়, তখন ওই জমি অধিগ্রহণ করা হয়। সেখানে আমার ছোট ভাইয়ের একটি ঘর ছিল। বর্তমানে জায়গাটি ফাঁকা থাকায় ঘর তুলছি। সরকার ঘর সরাতে বললে ঘর ভেঙে ফেলব।’

ইউপি সদস‍্য সিরাজুল ইসলাম বলেন, ‘জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। কেউ অবৈধ উপায়ে সরকারি জায়গা দখল করুক আমরা তা চাই না। প্রয়োজন হলে সরকারের কাছ থেকে অনুমতি কিংবা ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করতে পারে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্না হক বলেন, পাউবোর জমিতে ঘর তুলতে নিষেধ করা হয়েছে। ভূরুঙ্গামারীর সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি দেখতে বলা হয়েছে। ঘর না সরালে প্রশাসনিক ব‍্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এআইয়ের নাম শুনেই খেপে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা

তেল বেচতে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও কূটনীতির জট খুলবে কি

জামায়াত নেতার ডাকা খেয়াঘাট দখলে নিলেন বিএনপির আহ্বায়ক

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ফিরতে হবে নিজ দেশে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত