
ঘোষণার দেড় মাস পর অবশেষে শুরু হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ। আজ রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে এই কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় শুরু হবে সভা। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু একাডেমিতে আমাদের কার্যালয় নির্ধারণ হয়েছে। বৈঠকে সদস্যদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
নারী বিষয়ক সংস্কার কমিশনের অন্য সদস্যরা হলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (অবৈতনিক) নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কাজ করবে ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’। কমিশনের কার্যপ্রক্রিয়াতে বলা হয়েছে, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।
কমিশনের একাধিক সদস্য জানান, সংস্কার কমিশনের ঘোষণা দেওয়ার পর কমিশন গঠনে লেগে গেছে এক মাস। কমিশন গঠন করে প্রজ্ঞাপন এলেও কোথায় কার্যালয় হবে সেই সিদ্ধান্ত আসে আরও আট দশ দিন পরে। এ কারণে সদস্যরা চাইলেও আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারেননি।
সংস্কার কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আর কমিটির সদস্যরা প্রতিটি সভায় অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়জিতরা ৫ হাজার টাকা এবং অন্যরা ১০ হাজার টাকা সম্মানী পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য দায়িত্ব পালনের জন্য বেতন বা অন্য কোনো সুযোগ-সুবিধা না নিতে চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন।
গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। এরপর গত ১৭ অক্টোবর নারী বিষয়ক সংস্কার কমিশনসহ চারটি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর এক মাস পর গত ১৮ নভেম্বর এই চারটিসহ মোট পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হয়। বাকি কমিশনগুলো হলো, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদক, চুরি, ডাকাতিসহ ১০ মামলার আসামি আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মক
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তাসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে আদালতে মামলার শুনানির সময় এজলাসের সামনে বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইলিয়াস হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। সোমবার (৫ অক্টোবর) রাতে নগরের বায়েজিদ থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে