Ajker Patrika

ধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৭: ২৯
ধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে আগুন
ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসায় আগুন লাগে। ছবি: রুবাইয়া হক

রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বেলা ৩টা ৪২ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় ইউনিট দুটি ফিরিয়ে নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত