Ajker Patrika

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার দুই যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাজেদুল ইসলাম সাইদুল (২৬) ও মো. মাসুম বিল্লাহ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে তেজগাঁও থানার কারওয়ান বাজার মোড় এলাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ) সূত্র জানায়, মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান ও দায়িত্ব পালন করছিলেন পুলিশের সদস্যরা। এ সময় কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল, কলাবাগান ও তেজগাঁও থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত