
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় তাঁরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘জনরোষ তৈরি হয়েছে। পুলিশ দিয়ে আমাদের যৌক্তিক আন্দোলন দমন করা যাবে না। আমরা ব্লকেড কর্মসূচি চালিয়ে যাব।’
আন্দোলনকারীরা এ সময় পুলিশের জলকামানের গাড়িকে ধাক্কা দিতে থাকেন। ফলে গাড়ি শাহবাগ এলাকা থেকে সরাতে বাধ্য হয় পুলিশ।
এর আগে কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা সাড়ে ৩টার সময় ব্লকেড কর্মসূচি শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অবস্থান নেয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অবস্থান প্রতিদিনের মতো হবে। আমরা আইনশৃঙ্খলার দায়িত্বে আছি।’
এদিকে আন্দোলনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, আদালতের কাছে নয়। আমরা ব্লকেড কর্মসূচি শুরু করব। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে বলে আশা করি।’
অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রসমাজকে জিম্মি ও জনদুর্ভোগ তৈরি করা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে বেলা ২টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল ছাত্রলীগের। সেটিও তাঁরা শুরু করেনি।
ছাত্রলীগের শীর্ষ নেতারা জানান, বৃষ্টির কারণে তাঁদের কর্মসূচির বিলম্ব হচ্ছে।

সাতক্ষীরার কলারোয়ায় অন্ধ ও অসুস্থ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে পরিচর্যা করা কলেজছাত্র সোহানুর রহমান সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
২৩ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় সুমন শেখ (২০) নামের এক যুবক ‘গুলিতে’ নিহত হওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ও পরে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজিব মাতুব্বরকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত...
৪৩ মিনিট আগে
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্ন
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
১ ঘণ্টা আগে