
রাজধানীর নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’র প্লে গ্রুপের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার স্কুল ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) আদালতে আনে পুলিশ। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে শিশু নির্যাতনের বিষয়ে তিনি বলেছেন, ‘বিষয়টিকে ভাইরাল করার জন্য যেভাবে নির্যাতনের কথা বলা হচ্ছে, ওইভাবে তাকে মারা হয়নি।’
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তিনি এসব কথা বলেন।
এদিন বিকেলে পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর ইসলাম তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ পবিত্র কুমারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ২৭ জানুয়ারি ধার্য করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে পবিত্র কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার প্রধান আসামি এবং ওই স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান এখনো পলাতক।
আজ আদালতের কাঠগড়ায় পবিত্রকে হাজির করা হলে কয়েকজন সাংবাদিক তখন তাঁর কাছে শিশু নির্যাতনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টিকে ভাইরাল করার জন্য যেভাবে নির্যাতনের কথা বলা হচ্ছে, ওইভাবে তাকে মারা হয়নি। তবে পরিবেশ-পরিস্থিতির কারণে ঘটনাটা ঘটেছে।’
নির্যাতনের ঘটনায় শিশুটির মা শারমিন ফেরদৌসী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পল্টন থানায় শিশু আইনে মামলা করেন।
এজাহারে বলা হয়, ১৮ জানুয়ারি সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসেন বাদী। বেলা ১টার দিকে আনতে গিয়ে দেখেন, শারমিন জাহান শিশুটির হাত জোর করে চেপে ধরে আছেন। তাঁর স্বামী পবিত্র বড়ুয়া চেয়ারে বসে আছেন। তখন বাদী তাঁর সন্তানকে প্রচণ্ড ভীতসন্ত্রস্ত ও কান্নারত অবস্থায় দেখেন। এরপর শিশুটিকে বাসায় নিয়ে যান। বাসায় নেওয়ার পর শিশুটি বারবার কান্না করে বলছিল, ‘মা মিস আমাকে মেরেছে, আংকেল মারছে, আমি কিছু করি নাই, আমি তোমাদের বলে দিলে গলায় পাড়া দিবে এবং মুখ সেলাই করে দিবে। আমি স্কুলে যাব না।’
এজাহারে আরও বলা হয়, পরে শিশুর মা-বাবা স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সেখানে দেখা যায়, প্রিন্সিপাল শারমিন জাহান শিশুটিকে টেনেহিঁচড়ে অফিসে নিয়ে গিয়ে অনবরত মুখে ও গালে চড়-থাপ্পড় মারছেন। নির্যাতনের একপর্যায়ে ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া শিশুটির মুখে স্ট্যাপলার ঢুকিয়ে দেন এবং সোফার সঙ্গে চেপে ধরে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
নির্যাতনের ফলে শিশুটির মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে এবং কানে কম শুনতে পাচ্ছে।পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। এর মধ্যে শিশুটির মা গতকাল শারমিন এবং তাঁর স্বামীকে আসামি করে মামলা করেন।

খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালখালী এলাকায় প্রিমিয়ার মিলসের পশ্চিম পাশে নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা...
৪০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)...
৪৩ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির চাল ও বেড়ার বড় একটি অংশ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গাজীপুরের কোনা বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টায় মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।
২ ঘণ্টা আগে