
রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন একাডেমি’র প্লে-গ্রুপের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার স্কুল ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তাঁকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। একই সঙ্গে তাঁর রিমান্ডে নেওয়ার আবেদন শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আজ বিকেলে পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর ইসলাম তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালত পবিত্র কুমারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য তারিখ ধার্য করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে পবিত্র কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ও ওই স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান এখনো পলাতক রয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৮ জানুয়ারি সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসেন বাদী। বেলা ১টার দিকে আনতে গিয়ে দেখেন, শারমিন জাহান শিশুটির হাত জোর করে চেপে ধরে আছেন। তাঁর স্বামী পবিত্র কুমার বড়ুয়া চেয়ারে বসে আছেন। তখন বাদী তাঁর সন্তানকে প্রচণ্ড ভীতসন্ত্রস্ত ও কান্নারত অবস্থায় দেখেন। এরপর শিশুটিকে বাসায় নিয়ে যান। বাসায় নেওয়ার পর শিশুটি বারবার কান্না করে বলছিল, ‘মা মিস আমাকে মেরেছে, আংকেল মারছে, আমি কিছু করি নাই, আমি তোমাদের বলে দিলে গলায় পাড়া দিবে এবং মুখ সেলাই করে দিবে। আমি স্কুলে যাব না।’
অভিযোগে আরও বলা হয়, পরে শিশুর বাবা-মা স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সেখানে দেখা যায়, প্রিন্সিপাল শারমিন জাহান শিশুটিকে টেনেহিঁচড়ে অফিসে নিয়ে গিয়ে অনবরত মুখে ও গালে চড়-থাপ্পড় মারছেন। নির্যাতনের একপর্যায়ে ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া শিশুটির মুখে স্ট্যাপলার ঢুকিয়ে দেন এবং সোফার সঙ্গে চেপে ধরে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
নির্যাতনের ফলে শিশুটির মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে এবং কানে কম শুনতে পাচ্ছে। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা শারমিন ফেরদৌসী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পল্টন থানায় শিশু আইনে মামলা করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পলাতক প্রিন্সিপাল শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাঁচ বছরের শিশুকে কেন নির্যাতন করা হয়েছে, তা যাচাই-বাছাই করে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে আনা প্রয়োজন।

কুমিল্লার সদর দক্ষিণে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৬ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালখালী এলাকায় প্রিমিয়ার মিলসের পশ্চিম পাশে নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা...
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)...
২ ঘণ্টা আগে
মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির চাল ও বেড়ার বড় একটি অংশ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে