বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আজ রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনে এসে এই ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের বলব মনোবল হারাবেন না প্লিজ। আপনাদের পাশে সবাই আছে।’
মো. জসিম উদ্দিন আরও বলেন, দেশে সাড়ে তিন কোটি ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীরা ব্যবসায়ীদের পাশে দাঁড়ালে মনে হয় না এই ব্যবসায়ীদের সমস্যা বেশি দিন থাকবে। তিনি বলেন, ‘আপনাদের ব্যবসার সুবিধার্থে এবং স্থায়ী সমাধানে এফবিসিসিআই আপনাদের সঙ্গে কাজ করতে রাজি আছে। আমি মনে করি এটার স্থায়ী সমাধান হওয়া উচিত। এফবিসিসিআই থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, আমরা করতে রাজি আছি।’
গত ৪ এপ্রিল ভোরে ঢাকার অন্যতম বড় পোশাক মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিস পুলিশ, র্যাব, সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও সশস্ত্র বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুরু বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি বঙ্গবাজারে প্রায় ৫ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
৬ মিনিট আগে
খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সংকটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের বেশি সময়ে ৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রয়েছেন তিনজন। এসব আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন। অর্থাৎ ৬ হাজার মামলার বিচারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন...
১৮ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে