
ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (সদ্য সাবেক) সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ১৪ দিন পর প্রকাশ্যে এসেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে দুটি সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
এ সময় লায়লা কানিজ লাকির বিপুলসংখ্যক কর্মী-সমর্থকেরা অফিসের বাইরে উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত আসন্ন এসএসসি পরীক্ষা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিসহ অনেকে। তবে তিনি সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি। মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
গত ঈদুল আজহার তিন দিন আগে (১৩ জুন) সর্বশেষ অফিস করেন লায়লা কানিজ লাকি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগল–কাণ্ডে ব্যাপক আলোচিত-সমালোচিত হন রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ও তাঁর পরিবারের সদস্যরা। ছাগল–কাণ্ডের পর থেকে লায়লা কানিজ লাকি জনসমক্ষে আসা বন্ধ রাখেন। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
লায়লা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে যোগ দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান তিনি। ছাগল–কাণ্ডের পর স্বামীর পাশাপাশি তাঁর নামেও বিপুল পরিমাণ সম্পদ থাকার কথা আলোচনায় আসে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে