
ঢাকার সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় থেকে চালসহ ট্রাকটি আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ আজ সকালে পাকিজার মোরে পাটুরিয়াগামী লেনে চালবোঝাই ট্রাকটি থামার জন্য সংকেত দেয়। চালক ট্রাক থামালে পুলিশ তল্লাশি চালিয়ে ৩৬১ বস্তা চাল পায়। প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে। পরে পুলিশ চালের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ অন্যরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। কাগজপত্র না পেয়ে পুলিশ চালভর্তি ট্রাকসহ তিনজনকে থানায় নিয়ে যায়।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত বলেন, ‘খাদ্য অধিদপ্তরের চাল, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র নেই। এ কারণেই চালসহ ট্রাক আটক করা হয়েছে। আটক করা চাল ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
৭ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৮ মিনিট আগে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
২০ মিনিট আগে
কাউন্টার সংশ্লিষ্টরা জানান, কাউন্টার টার্মিনালের ভেতরে গেলেও বাস চলাচলের রুটে কোনো পরিবর্তন আসছে না। আবদুল্লাহপুর থেকে যেসব বাস সায়েদাবাদ হয়ে বিভিন্ন গন্তব্যে যায়, সেগুলো আগের মতোই চলবে। সায়েদাবাদ কোনো বাসের শেষ গন্তব্য হবে না।
২২ মিনিট আগে