
রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে বিপুল পরিমাণে নকল প্রেগনেন্সি স্ট্রিপ ও কনডম জব্দ করা হয়েছে। আজ শনিবার এসব সামগ্রী রিপ্যাকিং করার সময় হাতেনাতে মানিক চন্দ্র সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত পণ্যর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মিটফোর্ড এলাকার আবদুল আলিম মার্কেটে অভিযান চালান। সেখানে প্রেগনেন্সি টেস্টের স্ট্রিট ও কনডম প্যাকিং করছিল। এ সময় পণ্যর মালিক মানিক চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছ। জব্দ করা হয়েছে আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকার নকল স্ট্রিপ।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় মানিক চন্দ্রের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া একই এলাকার মেট্রো মেডিসিন মার্কেটে (সাবেক রহিম মার্কেট) অভিযান চালিয়ে নাঈম ফার্মেসি থেকে ২৯ প্রকার নিবন্ধনহীন নকল ঔষধ, শাকিল ব্রাদার্স থেকে ১৭ প্রকার নিবন্ধনহীন নকল ঔষধ, সাহরা ড্রাগস থেকে ৪৬ প্রকার নিবন্ধনহীন নকল ঔষধ, রাজীব এন্টারপ্রাইজ থেকে ১৭ প্রকার নিবন্ধনহীন নকল ঔষধ, আল আকসা মেডিসিন থেকে ১১ প্রকার নিবন্ধনহীন ঔষধ, আলাউদ্দিন মেডিসিন থেকে ১৭ প্রকার নিবন্ধনহীন ঔষধ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। উক্ত ৬টি দোকানের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঔষধ প্রশাসনের পরিচালক (প্রশাসন) মো. আশরাফ হোসেন ও পরিচালক মো. সফিকুল ইসলাম এবং ডিবি লালবাগের এসি মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উন্নয়নকাজের দীর্ঘসূত্রতায় দুর্ভোগে রয়েছে রাজশাহীর নগরবাসী। চারটি ফ্লাইওভার নির্মাণ এবং ওয়াসার পাইপলাইন সম্প্রসারণকাজে শহরের প্রধান সড়কগুলোর কোথাও বন্ধ, কোথাও সংকুচিত হয়ে পড়েছে চলাচলের পথ। কোথাও বড় বড় গর্ত, কোথাও কাদাপানি; সামান্য বৃষ্টিতেই বাড়ছে ভোগান্তি।
৪৩ মিনিট আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর অব্যাহত ভাঙনরোধে নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা। ফলে ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন। গত কয়েক দিনের ভাঙনে বহু মানুষের আবাদি জমি, বসতভিটা বিলীন হয়েছে। যমুনায় সব হারিয়ে এখন অথৈ সাগরে পড়েছেন নদীপারের বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বয়স জালিয়াতি করে ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটিতে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। অফিস অর্গানোগ্রামের (প্রতিষ্ঠানের জনবলকাঠামো) বাইরে গিয়ে তিনি পদোন্নতিও পেয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০ শয্যার বার্ন ইউনিট। এর নির্মাণকাজ শেষ হয় ২০১৯ সালের অক্টোবরে। সাত বছর পেরিয়ে গেলেও এই ইউনিট চালু হয়নি। নেই বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় নার্স ও চিকিৎসা সরঞ্জাম। এমনকি হাসপাতালের অর্গানোগ্রামেও বার্ন ইউনিটের অ
১ ঘণ্টা আগে