
গরম থেকে বাঁচতে মানুষ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফ্যানসহ নানা উপায় বেছে নিলেও জীবন রক্ষাকারী ওষুধের ক্ষেত্রে সেটা মানা হয় না বেশির ভাগ ফার্মেসিতে। আর সঠিক ব্যবস্থাপনা না থাকায় ওষুধের গুণগত মান নষ্ট হচ্ছে। সেই ওষুধ সেবন করে চিকিৎসায় সুফল পাচ্ছে না রোগীরা।

বগুড়া জেলায় অন্তত ৩ হাজার লাইন্সেসবিহীন ফার্মেসি রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদারকিতে কার্যকর ভূমিকা নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এ ছাড়া, কিছু ফার্মেসিতে অনুমোদিত যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, এমনকি সরকারি ওষুধ বিক্রি হয় বলেও অভিযোগ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে