
‘আমাদের অনেকে জিজ্ঞেস করে যে, তদন্তের অবস্থা কী? তখন উত্তর দিতে পারি না। আমরা জানিও না কী চলতেছে।’ এই কথাগুলো ১৪ বছর আগে হত্যাকাণ্ডে বাবা-মা হারানো এক সন্তানের। সেই সন্তান আর কেউ নন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ।
আজ বুধবার বাবা-মায়ের হত্যা মামলার অগ্রগতির বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন নিহত সাংবাদিক দম্পতির এই সন্তান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান এবং বর্তমান আইনজীবী শিশির মনির।
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন মাহির সরওয়ার মেঘ ও নওশের আলী রোমান। মামলার তদন্তে অগ্রগতি না থাকায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, দীর্ঘ সময় পার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঘটনাস্থলে গিয়েছিলেন, তাঁদের অনেককেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। যার ফলে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে।
পরে সাংবাদিকদের রুনির ভাই নওশের রোমান বলেন, ‘মানুষ বলে বিচার হবে না! ব্যাপারটা আমি ভালো বুঝি। আমাদের কাতারে যেসব পরিবার আসতেছে বিচারহীনতায় ভুগে, একমাত্র তারাই বুঝতে পারবে। এ ছাড়া কারও পক্ষে বোঝা সম্ভব নয়।’
রোমান আরও বলেন, ‘আমরা হতাশায় ডুবে আছি। অন্তর্বর্তী সরকারের সময়ের যে টাস্কফোর্স, তারা এখনো আছে। তারা দেড় বছর ধরে তদন্ত করছে। আগে এক মাস এক মাস করে হতো। এখন সেটা ছয় মাস করে বাড়ছে।’
মামলার বাদী নওশের আক্ষেপ করে বলেন, ‘আমাদের তো তারা কোনো কথাও বলে না। কী করছে, এটা জানার অধিকার আমাদের আছে। যে যার মতো আসলে দায়সারাভাবে জিনিসটা ছেড়ে দিচ্ছে। এই যে চুপচাপ থাকা, এই যে বলল নথি পুড়ে গেছে—এগুলো তো অনেক ধরনের পারসেপশন ক্রিয়েট করে। জানি না এই হতাশা থেকে কবে মুক্তি পাব।’
গত ৭ মে ১২৬ বারের মতো সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে বর্তমান তদন্তে দায়িত্বপ্রাপ্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে চলতি মাসের ১৮ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে পিবিআইকে দেন হাইকোর্ট। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। একই বছরের ১ অক্টোবর এই হত্যা মামলায় বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ ৯ আইনজীবীকে মামলা পরিচালনা করার অনুমতি দেন ঢাকার একটি আদালত। এরপরও প্রায় দুই বছর গড়াল, তবু রহস্যের জট অধরাই থেকে গেছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলী রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরেবাংলা নগর থানা-পুলিশ প্রথমে মামলাটি তদন্ত শুরু করে। চার দিনে কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলার তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। এরপর দুই মাসের বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ। কিন্তু তারাও রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার নেয় র্যাব।
উল্লেখ্য, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, পলাশ রুদ্র পাল, আনামুল হক ওরফে হুমায়ুন কবির ও তানভীর রহমান খান। বর্তমানে তানভীর ও পলাশ জামিনে এবং অন্যরা কারাগারে আছেন।
আরও পড়ুন—

৯ম শ্রেণির কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই নাইমের। গতকাল মঙ্গলবার রাতে নাইমের বাসায় কিশোরীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণ করে নাইম।
২৮ মিনিট আগে
সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে সম্বোধন করে ক্ষমা চাওয়ার পর বনফুলের এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর দাবি, তাকে অন্যায়ভাবে জরিমানা করা হয়েছে।
৩০ মিনিট আগে
চাঁদপুরের হাইমচর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যুবক ওমর ফারুককে মরিচের গুঁড়া ছিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ নারী, দুই কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওমর ফারুকের বাবার করা হত্যা মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় পিকনিক শেষে ফেরার পথে তেঁতুলিয়া নদীর মাঝখানে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৯ জন যাত্রী বিপদে পড়ে। ৯৯৯-এ ফোন পেয়ে নৌ পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করে তীরে পৌঁছে দেয়।
১ ঘণ্টা আগে