
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।
গতকাল রোববার রাত ১০টার দিকে এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাকির বরিশালের বানারীপাড়া থানার কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদনি হাউজিং এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, জাকির ও শিশুটির পরিবার একই বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে শত শত নারী-পুরুষ জাকিরের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেন।
খবর পেয়ে ওসি মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উত্তেজিত জনতাকে শান্ত করে জাকিরকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে পুলিশ।
পুলিশ জানায়, জাকিরকে থানায় নেওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এ সময় একটি ইটের আঘাতে ওসি মাহাবুব আলমের মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
শিশুটিকে ধর্ষণের অভিযোগে জাকিরকে আটক করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে। এই কাজে ক্যাম্পাস শাখা ছাত্রদল ও হল প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান জড়িত বলে অভিযোগ করা হচ্ছে।
৩ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে