
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে ভাঙ্গা থানায় কর্মরত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় হত্যা মামলার আসামি তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা। তিনি বলেন, ‘ওসি শফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ওই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি আমরা আজ রাতে জানতে পেরেছি।’
শফিকুল ইসলাম গত ১৫ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানায় ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ ডিবির ওসি হিসেবে কর্মরত ছিলেন। দুই মাস আগে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।
এদিকে ওসি শফিকুল ইসলামকে গত ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ মডেল থানায় করা একটি মামলায় ৪ নম্বর আসামি করা হয়েছে। ২০২৩ সালের ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা শহরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনার দেড় বছর পর মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আউয়াল।
এ ছাড়া হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলিকে প্রধান আসামি করে পুলিশের ১৮ সদস্যসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গুলি ছোড়েন এবং টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিপেটা করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করলে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করেন। আহতদের মধ্যে অনেকে পালিয়ে গেলেও কয়েকজন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাসভবনে আশ্রয় নেন। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ করা হয়।
বিএনপি নেতা এস এম আব্দুল আউয়াল মামলায় উল্লেখ করেন, ঘটনার সময় তিনি গুরুতর আহত হন এবং প্রাণনাশের আশঙ্কায় দীর্ঘদিন আইনের আশ্রয় নিতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি মামলাটি করেছেন। তিনি এ ঘটনায় সুবিচার দাবি করেন।

বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) পরিচালিত দক্ষতা প্রশিক্ষণে নারীর অংশগ্রহণ পুরুষকে ছাড়িয়ে গেছে। একই কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও যুক্ত হয়েছেন। অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ...
১২ মিনিট আগে
রাজধানীতে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ ও পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহফুজুর রহমানকে হত্যা করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী। পরে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর-এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
৩২ মিনিট আগে
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি জব্দ ও তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।
৩৫ মিনিট আগে
অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি মারার ঘটনায় গর্ভপাত হলেও মেডিকেল রিপোর্টে তা গোপন করে শুধু ‘পায়ে ঘষা’ লাগার কথা উল্লেখ করার অভিযোগ উঠেছে। এমনকি ওই রিপোর্টে তিন চিকিৎসকের স্বাক্ষর জাল করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এ ঘটনায় নেত্রকোনার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া...
৪১ মিনিট আগে