
গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. মুহিবুল্লাহ (৬০) মাদানীকে পঞ্চগড় থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাঁকে দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবে তাঁর জ্ঞান এখনো ফেরেনি বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদি আন্দোলনের আমির আতাউর রহমান বিক্রমপুরী।
আতাউর রহমান জানান, পঞ্চগড়ের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন তাঁকে ফোন করে জানান যে বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় মাওলানা মুহিবুল্লাহকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাওলানা মুহিবুল্লাহ চলমান সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ও উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুতবায় বয়ান করার পর থেকে ১২ বার তিনি হুমকি পেয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার তাঁকে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়। গতকাল বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, মাওলানা মুহিবুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা সেখান থেকে তাঁকে নিয়ে আসবেন।

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে চোর সন্দেহে এক যুবককে আটকে মারধর করে হত্যার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
১৮ মিনিট আগে
লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলীতে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ বলছে, তাঁকে সদর থানায় পাঠানো হয়েছে এবং মামলা ও অন্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
২২ মিনিট আগে
গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক শরীর টিপে নেওয়ার কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। ম্যাসাজের একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন ওই শিক্ষক। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখানো হয় শিক্ষার্থীকে।
২৪ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
২৭ মিনিট আগে