
রাজধানীর উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুরে রাস্তার বেহাল দশা হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে এলাকাবাসী। তবে এসব এলাকার রাস্তার কাজ চলতি বছর ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণখান, উত্তরখান ও হরিরামপুর এলাকার ৮১ কিলোমিটার রাস্তা ও ড্রেনেজ নির্মাণকাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর দক্ষিণখানে চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। রাস্তা ও ড্রেনেজ নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ডিএনসিসি মেয়র এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন।
ডিএনসিসি মেয়র বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এই এলাকায় বিভিন্ন সমস্যা বিরাজ করছে। এই এলাকা একসময় ইউনিয়ন ছিল। তখন নির্মিত সব রাস্তা সরু। কখনো ড্রেনে নির্মাণ করা হয়নি। টেকসই সমাধানের লক্ষ্যে সিটি করপোরেশন প্রশস্ত রাস্তা ও ড্রেনেজ নির্মাণের কাজ শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করছে। দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে দিন-রাত কাজ চলছে।
মেয়র আতিক বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে মেয়র হয়েছি। তাই জনগণের প্রতি আমার জবাবদিহি রয়েছে। জবাবদিহি আছে বলেই আমি আজ এসেছি। দীর্ঘ ৫০ বছর আপনারা ধৈর্য ধরেছেন। আর অল্প কিছুদিন কষ্ট করে ধৈর্য ধরুন। নভেম্বরের মধ্যে এই এলাকার রাস্তার উন্নয়ন নিশ্চিত করব। জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে।’
রাস্তা ও খালের জায়গা দখলে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ রাস্তার জমি দখল করে রেখেছে। অনেকে খালের ওপরে ভবন নির্মাণ করছে। আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, আপনারা নিজ দায়িত্বে অবৈধ দখলমুক্ত করে দিন। নিজেরা ছেড়ে না দিলে আমরা উচ্ছেদ অভিযান করে অবৈধ স্থাপন ভেঙে দেব।’ খাসজমি উদ্ধার করে মাঠ ও পার্ক নির্মাণ করার কথাও জানান তিনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, কাউন্সিলর মোতালেব মিয়া, মো. জাইদুল ইসলাম মোল্লা, মো. আলী আকবর, মো. আনিছুর রহমান নাঈম, ডি. এম শামিম, মো. শফিকুল শফিক, জয়নাল আবেদীন, ইলোরা পারভীন, জাকিয়া সুলতানা প্রমুখ।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মিলি বেগম (৩০) নামে এক নারীকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
৫ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের এক ছাত্র পুনঃপরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের দাবিতে ক্যাম্পাসে অনশন করছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত একই দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। ওই ছাত্র অভিযোগ করেছেন, বিভাগীয় প্রধান তাঁকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছেন।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ডান হাত হারানো শিশু নাঈম হাসান বাকি ১৫ লাখ টাকাও বুঝে পেয়েছেন। আজ সোমবার আপিল বিভাগের মাধ্যমে ওয়ার্কশপ মালিক ১৫ লাখ টাকার পে-অর্ডার বুঝিয়ে দেন। এ নিয়ে ক্ষতিপূরণের পুরো ৩০ লাখ টাকা বুঝে পেল শিশু নাঈম...
১৭ মিনিট আগে
শরীয়তপুর জেলা শহরে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা যুবদল নেতার একটি ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লাবটি ভেঙে দেওয়া হয়। এ সময় নির্মাণসামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
৩১ মিনিট আগে