
মেট্রোরেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, ইমাম, অন্যান্য ধর্মযাজক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পোশাক শ্রমিক, রিকশাচালক, কৃষক, শ্রমিক, দোকানি/বাদাম বিক্রেতা/সবজি বিক্রেতা, মেট্রোরেলের শ্রমিক, প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলাকারীবাহিনী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, একজন দৃষ্টি/বুদ্ধি প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সুধী সমাবেশে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী টিকিট কেটে মেট্রোরেলে উত্তরা উত্তর থেকে যাত্রা শুরু করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনের পাশেই উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে এ সুধী সমাবেশস্থলে পৌঁছে তিনি ফলক উন্মোচন করেন। এ সময় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচন শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোনসহ অন্যদের নিয়ে মঞ্চে আসেন এবং উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
ভাষণ দিয়ে দিয়াবাড়ী স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে দুটি তেঁতুলগাছের চারা রোপণ করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী স্টেশনের দোতলায় টিকিট কেটে তৃতীয় তলায় যাবেন। তৃতীয় তলা থেকে মেট্রোরেলে উঠে আগারগাঁওয়ে যাবেন।
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন:

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৫ ঘণ্টা আগে