
ছাগল-কাণ্ডে আলোচিত মো. ইমরান হোসেনের মালিকানাধীন কেরানীগঞ্জের সাদিক অ্যাগ্রো ছাড়াও সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৯ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
দুদকের অভিযানের সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে বিদেশ থেকে সরকারের নিষেধাজ্ঞা থাকা ব্রাহমা জাতের গরু ও ব্রাহমাসহ প্রাণী প্রজননের নিষিদ্ধ ওষুধ আমদানি করার প্রমাণ পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
দুদক সূত্রে জানা যায়, ২০২১ সালে ১৮টি আমেরিকান ব্রাহমা জাতের গরু আমদানি করেন সাদিক অ্যাগ্রোর ইমরান হোসেন। তবে ব্রাহমা নিষিদ্ধ হওয়ায় তিনি ফ্রিজিয়ান গরুর মিথ্যা ঘোষণা দেন। পরে সেগুলো বাজেয়াপ্ত করে ঢাকা কাস্টমস। প্রাণিসম্পদ মন্ত্রণালয় সেগুলোকে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে রাখার নির্দেশ দেয়। কিন্তু কাস্টমসের কর্মকর্তাদের ম্যানেজ করে গরুগুলো সাদিক অ্যাগ্রোতে নিয়ে যান ইমরান।
এ বিষয়ে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডা. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্রাহমা জাতের ১৮টি গুরু ফ্রিজিয়ান জাতের বলে মিথ্যা তথ্য দিয়ে আমদানি করেছিলেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। বাজেয়াপ্ত হওয়ার পর মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে কৌশলে নিলামে তুলে সাদিক অ্যাগ্রোতে নিয়ে যান তিনি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অবৈধভাবে আনা ব্রাহমা গরুগুলো ছিল প্রজনন অনুপযোগী। ফলে নিয়ম অনুসারে এসব প্রজনন অনুপযোগী গরু খামারিদের সংগঠনের কাছে হস্তান্তর করা হয়। কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। কিন্তু ইমরান কৌশলে এসব গরু নিজের নামে নিয়ে নিয়েছেন।
দুদক সূত্র জানায়, নিষিদ্ধ ওষুধ ও গরু আমদানি করার দায়ে তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। অনুসন্ধান কাজ শেষ হলে ছাগল-কাণ্ডে সাদিক অ্যাগ্রোর ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে।

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
১ মিনিট আগে
গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগরে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছিলেন হাকিম মিয়া। পরে ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে পায়নি।
১০ মিনিট আগে
প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে তাঁর কক্ষে ঢুকে মিন্টু চলমান একটি দরপত্র তাঁকে দেওয়ার দাবি জানান। দরপত্রটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা হয়েছে। নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে বলে তিনি
১৯ মিনিট আগে