
রাজধানীর উত্তরার রাজউক মার্কেটে ‘বনফুল’ নামের একটি মিষ্টির দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কেটটি। আজমপুরের রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিচ তলার ওই মিষ্টির দোকানে গতকাল রোববার দিবাগত রাত ২টা ১৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ২টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের মার্কেট রক্ষা পেলেও পুড়ে ছাই হয়ে গেছে বনফুল।
এ বিষয়ে, আজ সোমবার বিকেলে দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাত ২টা ১৮ মিনিটে রাজউক মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ তলা মার্কেটের নিচ তলার বাইরের দিকের বনফুল নামের একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া নিচ তলার ছাদের নিচের ফলস সিলিংগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।’
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ তাঁর দাবি, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো রাজউক মার্কেট পুড়ে ছাই হয়ে যেত।’
নাম প্রকাশে অনিচ্ছুক রাজউক মার্কেটের একাধিক ব্যবসায়ীরা সোমবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, বনফুল থেকে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের নিচতলার আশপাশের দোকানের বাইরের ফলস সিলিংগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এই মার্কেটে একাধিক কেমিক্যাল গোডাউনসহ বিভিন্ন দাহ্য পদার্থের দোকান রয়েছে। যদি স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হতো, তাহলে পুড়ো মার্কেটের ভয়াবহ অবস্থা হতো।
সরেজমিনের ওই মার্কেটের মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, দোকানটির সবকিছুই পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো সরাচ্ছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দোকানের এক কর্মী বলেন, ‘আমাদের মন মানসিকতা এমনিতেই ভালো না। আমরা এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছি না।’
অগ্নিকাণ্ডের প্রসঙ্গে জানতে চাইলে রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শুধু বনফুল মিষ্টির দোকান পুড়ে গেছে। এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থার অভাবে প্রতিবছরই আমদানির প্রয়োজন হচ্ছে। সংরক্ষণকালে পচন, ওজন কমে যাওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মানের অবনতির কারণে নষ্ট হচ্ছে উৎপাদিত পেঁয়াজের উল্লেখযোগ্য অংশ। এই ক্ষতি কমাতে এবার পেঁয়াজ সংরক্ষণে আইওটি (ইন্টারনেট অব থিংস)
৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের কবর থেকে দেহাবশেষ তুলে দরবার প্রাঙ্গণে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সেখান থেকে দেহাবশেষ উদ্ধার করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়েছে। রাতের আঁধারে কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ ও গোয়েন্দা
৮ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।
১২ মিনিট আগে
‘একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? আপনারাও সরকারের অংশ সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়।’
১২ মিনিট আগে