
রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নিজ বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে তাঁকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৩টার পর তাঁকে লালবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কলেজের শিক্ষার্থীরা বলেন, সামিয়া আক্তার বৈশাখী মার্কেটিং বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে শিক্ষার্থীদের চোখে পড়ে। পরে তাঁরা বৈশাখীকে আটক করে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসনের সহায়তায় তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকের সময় উপস্থিত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ছাত্রলীগ নেত্রী বৈশাখী বিভাগ থেকে প্রত্যয়নপত্র নিতে আসে। শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কারণ বিগত সময়ে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন এবং হয়রানি করেছে বৈশাখী।’
তিনি আরও বলেন, ‘পুলিশের কাছে হস্তান্তরের পর কলেজের অধ্যক্ষ কার্যকরী পদক্ষেপ নেবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।’
এ বিষয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামছুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কলেজে পরীক্ষা চলছিল। এর মধ্যে ছাত্রলীগ নেত্রী কীভাবে প্রবেশ করল, তা কেউ খেয়াল করেনি। শিক্ষার্থীরা অবরুদ্ধ করার পর তাঁকে লালবাগ থানায় হস্তান্তর করেছি। বাকি পদক্ষেপ পুলিশ নেবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে বসব। দারোয়ানদের আরও সতর্ক থাকার বিষয়ে জোর দেব, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
৩ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৫ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৫ ঘণ্টা আগে