
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। গতকাল মঙ্গলবার টিআইবির ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১১৭তম সভায় তাঁকে এই পদে নির্বাচন করা হয়।
সুলতানা কামাল বিদায়ী চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। টিআইবির উদ্যোগে পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বোর্ড সর্বসম্মতিক্রমে বিদায়ী চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
সুলতানা কামালের আগে বিভিন্ন মেয়াদে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও চেয়ারপারসন হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। এ ছাড়া জাতিসংঘে আইন পরামর্শক হিসেবেও তিনি কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সুলতানা কামাল মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের ত্রিপুরায় ফিল্ড হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা।
ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের কোষাধ্যক্ষ হলেন মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী।
সদস্যরা হলেন সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপক ড. ফখরুল আলম, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী ও সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (শেড) প্রতিষ্ঠাতা-পরিচালক ফিলিপ গাইন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস মধ্যপাড়া এলাকার অটোরিকশাচালক হালিম মিয়া ও গৃহিণী স্বপ্না বেগমের ঘরে ছয় মাস আগে জন্ম নেয় নতুন অতিথি সাজিদ। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তান জন্ম নেওয়ায় পরিবারজুড়ে ছিল আনন্দ আর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া।
১৪ মিনিট আগে
অধীনস্থ পুলিশ কর্মকর্তাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার একদিনের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রোববার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছেন আইজিপি।
১৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চামড়াবোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকে থাকা আরও দুজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) রাত ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্ব পাশের সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে নিয়মবহির্ভূতভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
১ ঘণ্টা আগে