রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)।
আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত কিশোরকে নিয়ে আসা পথচারী মো. শাকিল বলেন, ‘দুপুরের দিকে খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি, ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। সেখান থেকে একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, বেলা পৌনে ৩টার দিকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আহত কিশোরকে পথচারীরা ঢামেক হাসপাতালে ভর্তি করেছে। নিহত যুবক ও আহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঈদের জামাত উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। ঈদকে ঘিরে ইতিমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো...
৭ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়কে পরপর তিনটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাসের একজন নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রী ও ফায়ার সার্ভিস বলছে, সড়কে খড়ের স্তূপে লাগা আগুনের ধোঁয়ার কারণে...
৩২ মিনিট আগে
আহত পুলিশ সদস্যরা হলেন ট্রাফিক সার্জেন্ট শাহজালাল হোসাইন, ইমরান তালুকদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রাতেই কাজী শাহীন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে