
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাহিনীর কেউ দায়ী থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন ঘটনার সঙ্গে সঙ্গেই রেড অ্যালার্ট চলছে। সীমান্তেও সতর্কতা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর।
এর আগে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পালিয়ে যাওয়াদের ধরতে পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে। রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
আজ রোববার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘটনা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকার ব্যাপারটাকে গুরুত্ব (সিরিয়াসলি) দিয়ে দেখছে। তবে তদন্তের আগে বিশদ বলবার সুযোগ নেই।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় বিএনপি এত মানুষ নিয়ে কোথায় সমাবেশ করতে পারবে অথবা পারবে কি না, সেটা ডিএমপি ও বিএনপি মিলে আলোচনা করে ঠিক হবে।
আশা থাকবে, বিএনপি তাদের কর্মসূচি ঢাকায় শান্তিপূর্ণভাবে করবে। নয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে দুইদিনব্যাপী সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনেক ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, মাদক পাচার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার উন্নয়ন তথা নো ম্যানস ল্যান্ড ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। তাদের তাগিদ দেওয়া হয়েছে যেন এ নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। তাদের বলা হয়েছে যে, ভারতের গরুর আর দরকার নেই কেননা বাংলাদেশ গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সীমান্তের বাস্তবতাও তাদের জানানো হয়েছে।
সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ঘটনা যাই ঘটুক, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ বলেও ভারতকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সম্পর্কিত আরও পড়ুন:

গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁকে হত্যা করা হয়। এরপর মেয়েকে এবং সর্বশেষ ১২ বছরের শিশু প্রিয়মকে হত্যা করা হয়। পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, প্রিয়ম আসামিদের চিনত। সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় তাকেও হত্যা করা হয়।
৫ মিনিট আগে
এক আন্দোলনকারী বলেন, ‘এই সেক্টরে আমাদের তিন হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ। এক হাজারের বেশি মালিক ও তাদের পরিবার জড়িত। এই স্লিপার বাস একদিনে তৈরি হয়নি। ৮/১০ বছর ধরে চলছে। বিআরটিএ বেশি টাকা নিয়ে নিবন্ধনও দিয়েছে। এখন তারা কীভাবে এটিকে অবৈধ বলেন?’
৭ মিনিট আগে
পরিদর্শনে রোগীদের কাছ থেকে হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পেলেও বেশ কিছু অনিয়ম ও সীমাবদ্ধতা মন্ত্রীর নজরে আসে। এক চিকিৎসক ৪৫ মিনিট দেরিতে দায়িত্বে আসায় তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ‘ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানায় টানা দুই দিন ধরে নারী শ্রমিকদের আকস্মিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ‘ভূতের আছর’ বা ভীতি থেকে এমনটি ঘটছে বলে শ্রমিকদের মধ্যে গুঞ্জন...
৩২ মিনিট আগে