ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তাঁরা।
আজ রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই জঙ্গি হলেন মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এসি (প্রসিকিউশন) ফরিদুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে পৃথক হ্যান্ডকাপে বেঁধে দুই জঙ্গিকে আদালতে নেওয়া হয়। পরে আদালত ভবন থেকে হাজতখানায় আসামিদের নেওয়ার সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের কাছে পৌঁছালে এক জঙ্গি পুলিশ কন্সটেবল এ কে আজাদের নাকে ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে বাইরে থেকে আসা জঙ্গিদের সহযোগীরা দায়িত্বরত বাকি কনস্টেবলদের চোখে স্প্রে করে। পরে সহযোগীদের সহযোগিতায় আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে যান দুই জঙ্গি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আদালতের বাইরে আগে থেকেই কয়েকটি মোটরসাইকেল অপেক্ষা করছিল। বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজনকে দ্রুত মোটরসাইকেল চালিয়ে এলাকা ত্যাগ করতে দেখা যায়। এরপর লোকজন এগিয়ে গেলে তারা একটি মোটরসাইকেল আদালতের পূর্ব পাশের জেলা পরিষদ ভবনের পাশের রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কনস্টেবল এ কে আজাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীতে রেড এলার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ করে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণাও করেছে পুলিশ সদর দপ্তর।
ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাহিনীর কেউ দায়ী থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তেও সতর্কতা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর।
এই সম্পর্কিত আরও পড়ুন:

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তিন ইউনিয়নের তিনটি বিদ্যালয় মাঠে এ গণশুনানি হবে। সেখানে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নামের বিষয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে ডিএল দাখিল মাদ্রাসায় শিক্ষকের মারধরে ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. সাইজিদ হাসান অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবারের এ ঘটনায় শিশুটির পিঠ ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫ মিনিট আগে
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থা বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের উদ্যোগে রেইজ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়। মেলায় ওয়ালটন, বিডিজবস ডটকম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্প খাতের ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়।
১৯ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় তিনটি দোকান থেকে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে টুনিরহাট বাজারের দোকানদার মাহবুব আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জালগুলোর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
২৭ মিনিট আগে