
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরসহ পাঁচজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে পলাশতলী ইউনিয়নের কমলপুরের খাকচক এলাকায় রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাদের মধ্যে দুজন ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোর, একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অপর দুজনের ৩০ ও ৪৫ বছর হতে পারে বলে ধারণা পুলিশের। তবে এখন পর্যন্ত কারও নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করতে আসে। মরদেহগুলো উদ্ধারের কাজ চলছে।
এ বিষয়ে মেথিকান্দা রেলস্টেশনের মাস্টার আশরাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।’
নরসিংদী জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে