
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় তাঁর তৃতীয় স্ত্রী রিয়া মনিসহ দুজনকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোসিতা ইসলাম তাঁদের জামিন দেন।
জামিন পাওয়া অন্যজন হলেন কামরুল ইসলাম রিয়াজ। তিনি রিয়া মনির বন্ধু।
বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. মোস্তানছির বিল্লাহ তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী আতিকুর রহমান খান জামিন চেয়ে আবেদন করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে অপরাধ বিবেচনায় আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আগামী ২৭ জুলাই পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোকছেদুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শনিবার হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। পরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রিয়া মনি সম্পর্কে হিরো আলমের তৃতীয় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন রিয়া মনি এবং রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে একসঙ্গে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাসা করেন। তাঁরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এ সময় রিয়া মনি তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে রিয়া মনি এবং আরেক আসামি আবদুল্লাহ হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করেন। রিয়ার নির্দেশে তাঁকে গলা চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের আমলে হিরো আলম দুই দুইবার সংসদ সদস্য পদে নির্বাচন করে আলোচনায় আসেন।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
১ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
৪ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
৬ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১০ মিনিট আগে