জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও চার সাবেক সংসদ সদস্যের (এমপি) দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া সাবেক চার সংসদ সদস্য হলেন—দিনাজপুর-৫ আসনের ইকবালুর রহিম, রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান, গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের শাহে আলম তালুকদার।
দিনাজপুর-৫ আসনের ইকবালুর রহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারে অর্থ আত্মসাৎ করেন। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। ইকবালুর রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভাই।
রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ টাকায় ব্যাংক গড়ে তোলাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ও অবৈধভাবে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে গত রোববার শাহে আলম তালুকদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৃথক আরও একটি অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটা এর সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।
শাহে আলম ছাড়াও গত ২৫ আগস্ট সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ শম্ভু ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১৭ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
৩৮ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে