কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে নগর বাউল জেমস এবং ‘মাইলস’–এর হামিন ও মানাম আহমেদের মামলায় বাংলালিংকের চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ মে নতুন তারিখ ধার্য করেন।
এই মামলায় সোমবার অভিযোগ গঠন বিষয়ে দিন ধার্য ছিল। কিন্তু বাদী পক্ষে সময়ের আবেদন করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের চার কর্মকর্তা আদালতে হাজির ছিলেন। এই চারজন হলেন, এরিক অ্যাস (সিইও), নুরুল আলম (চিফ কমপ্লায়েন্স অফিসার), তৈমুর রহমান (করপোরেট রেগুলেটরি অফিসার) ও অনীক ধর (হেড অফ ভ্যালু অ্যাডেড সার্ভিস)। আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে জানান, অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন বাদী অক্ষয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর এই চার কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান। এর আগে গত বছর ১০ নভেম্বর জেমস এবং হামিন ও মানাম আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত বাংলালিংকের কর্মকর্তাদের সশরীরে হাজির হতে সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তাঁর কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে বাংলালিংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান জেমস।
এর আগেও গত ১৯ সেপ্টেম্বর একই আদালতে মামলা করতে গিয়েছিলেন জেমস। আদালত তাঁকে থানায় মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি মামলা না করে ফিরে যান।
একই সময়ে জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিন আহমেদ ও মানাম আহমেদ একই অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন:

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
২১ মিনিট আগে
একটি পিকআপ ভ্যান মতলব দক্ষিণের দিকে যাচ্ছিল। পিকআপটি মতলব ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকের পাশের আসনে থাকা অহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে।
২৭ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে বাসায় ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় cআদালতের অভিযানে তাঁকে এ জরিমানা করা হয়।
৪০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) দিতে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মাস্টারের (৮৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে