কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে নগর বাউল জেমস এবং ‘মাইলস’ এর হামিদ আহমেদ ও মানাম আহমেদের মামলায় বাংলালিংকের চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই তারিখ ধার্য করেন।
আজ আইনজীবীর মাধ্যমে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের এরিক অ্যাস (সি ই ও), নুরুল আলম, (চিফ কমপ্লায়েন্স অফিসার), তৈমুর রহমান (করপোরেট রেগুলেটরি অফিসার) ও অনীক ধর (হেড অফ ভ্যালু অ্যাডেড সার্ভিস) আদালতে হাজির হন। ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে জানান, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় আদালত পরবর্তী তারিখে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেন।
গত ৩০ নভেম্বর এই চার কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন দেন।
এর আগে গত ১০ নভেম্বর জেমস এবং হামিদ ও মানাম এই আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত বাংলালিংকের কর্মকর্তাদের সশরীরে হাজির হতে সমন জারি করেন।
প্রসঙ্গত, জেমসের করা মামলার অভিযোগে বলা হয়—জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তাঁর কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে বাংলালিংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান জেমস।
এর আগেও ১৯ সেপ্টেম্বর তিনি একই আদালতে মামলা করতে গিয়েছিলেন। আদালত তাকে থানায় মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি মামলা না করে ফিরে যান।
একই সময়ে জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিদ আহমেদ ও মানাম আহমেদ একই অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মেহেরপুরের গাংনী উপজেলায় ভোররাতে রাস্তায় বাঁশ ফেলে পথ রোধ করে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে দুটি ব্যাটারিচালিত পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ফজরের আজানের পর উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চারজনের মধ্যে তিনজনের বাড়ি কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া...
৫ মিনিট আগে
পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন...
১৪ মিনিট আগে
রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান শেষে কাস্টমস কর্তৃপক্ষ ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করে....
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
১ ঘণ্টা আগে