
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ থাকায় দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ অভিযুক্ত হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, হাবিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাঁর বিদেশগমন রহিত করা একান্ত আবশ্যক।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আর পাওয়া যায়নি।

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আজ বুধবার শুরু হয়েছে ‘অমর একুশে বই বিনিময় উৎসব’ নামের দুই দিনব্যাপী উৎসব। এই বই উৎসবে পাঠককে টাকা দিয়ে কোনো বই কিনতে হবে না। পাঠক তাঁর পাঠ করা বইয়ের বিনিময়ে উৎসবের স্টল থেকে পছন্দের যেকোনো বই নিতে পারছেন। আজ বুধবার আয়োজনের শেষ দিন।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
১৯ মিনিট আগে
গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় মিল্টন মল্লিক (২৫) নামের এক যুবক ‘আত্মহত্যা’ করেন। মৃত যুবকের মরদেহ বাড়ি পৌঁছার আগেই আজ বুধবার সকালে এলিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁরা সম্পর্কে চাচাতো দেবর-ভাবি।
২৭ মিনিট আগে
মৌলভীবাজারের ‘বেঙ্গল সুইট ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জিলাপিতে নিষিদ্ধ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করায় তাদেরকে এই জরিমানা করা হয়। জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে