ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা কয়েকটি বসত বাড়ি ভাঙচুর করেছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এই ঘটনায় ছয়জনকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল মাতুব্বরের সমর্থকেরা স্থানী ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সালাম মোল্লার সমর্থকদের ওপর হামলা করে, পরে উভয় পক্ষই সংঘর্ষে যুক্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হামলাকারীরা বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করে।
এ বিষয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, রনকাইল গ্রামে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ হয়। এর আগে একাধিকবার পুলিশ প্রশাসনের সহযোগিতায় মারামারি বাড়তে দেইনি। এলাকায় শান্তির লক্ষ্যে বিষয়টা আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত একটি মীমাংসার পর্যায়ে গিয়েছিলাম। কোতোয়ালি থানার ওসিও দুপক্ষকে নোটিশ করেছিল, কিন্তু কামরুল গংরা সেখানে যায়নি। বরং তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, কানাইপুরের রনকাইল এলাকার বিদ্যমান দুই পক্ষকে আমরা নোটিশ করেছিলাম থানায় হাজির হতে, কিন্ত তারা থানায় না এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা সংঘর্ষের সঙ্গে যুক্ত সন্দেহে ৬ জনকে আটক করেছি। এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে