
নির্বাচন কমিশনে (ইসি) কর্মরত কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মোহাম্মদ মনির হোসেনকে আহ্বায়ক এবং টাঙ্গাইল জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।
মোহাম্মদ মতিয়ুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেবে।
উপসচিব মো. আতিয়ার রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান ও সিনিয়র সহকারী সচিব সাব্বির আহমদ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া উপসচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালাম, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, বগুড়ার শেরপুর উপজেলা নির্বাচন অফিসার এ এস এম জাকির হোসেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মো. রশিদ মিয়া, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক এ. এস. এম ইকবাল হাসান, বরগুনার বামনা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেখ, মতিঝিল থানা নির্বাচন অফিসার মোহাম্মদ আশফাকুর রহমান, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিসার আল আমিন, দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন অফিসার খ. ম. আরিফুল ইসলাম, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল, সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোছাইন, সহকারী সচিব আরাফাত আল হোসাইনী, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাচন অফিসার হাসান আল মাহমুদ ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রনি আহমেদকে সদস্য করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও থানার ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১২ মিনিট আগে
কৃষক ও খেতমজুরদের সমস্যা ও সংকট নিরসন, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ফসলের ন্যায্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
১২ মিনিট আগে
পুরান ঢাকার কলতাবাজারে একটি ছাত্রী মেস থেকে র্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই র্যাব সদস্যরা চলে যান বলে জানিয়েছে...
২৪ মিনিট আগে
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
১ ঘণ্টা আগে