
চাঁদাবাজি কাণ্ডে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে এবার হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিফাত উল্লাহ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
একই মামলায় গ্রেপ্তার অন্য তিন আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। তাঁরা হলেন— প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার।
চারজনকে রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলীর ৫ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে আদালত রিয়াদের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন ও অন্যদের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। তবে প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনজনকে আবার কারাগারে নেওয়া হয়। রিয়াদকে আজই রিমান্ডে নেওয়া হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।
রিমান্ড আবেদন বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেন এবং প্রাথমিক তদন্তেও মামলার ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া যায়। আসামিদের নাম-ঠিকানা যাচাই করা হয়নি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনসহ অজ্ঞাতনামা আসামিদের পূর্ণ নাম-ঠিকানা ও আসামিদের অবস্থানের বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং অভিযান পরিচালনার জন্য তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রিয়াদসহ ১১ জনের নামোল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন গত ২৬ ফেব্রুয়ারি। এতে অজ্ঞাতনামা ১০/২২ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের সঙ্গে বাদী নির্জন ও তার বন্ধুদের পূর্বশত্রুতা ছিল। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর কক্ষে সাক্ষাৎ হলে আসামিরা তাকে তাদের স্থায়ী ক্যাম্পাস এবং কনভোকেশনে অংশগ্রহণের জন্য বলেন। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময়ে আসামি রাজ্জাকের হুকুমে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান। আসামি রিয়াদ সুইচ গিয়ার (চাকু) দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করেন। এতে তার নাকে লেগে নাকের উপরিভাগ কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় তাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকেরা এগিয়ে এলে আসামিরা তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
পরে গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে নিয়ে যায়।
উল্লেখ্য, গত বছর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদ। তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন।

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী (৫০) মারা গেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। হামলাকারী আরমান হোসেন ওরফে রহমান (৩৫) শহরের বয়াতি বাড়ির বাসিন্দা। পেশায় একজন অটোরিকশাচালক।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি অবৈধ ভাট্টি কারখানা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী....
২০ মিনিট আগে
যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খান এবং ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও আতিকুরের স্ত্রী নাহিদা ইসলাম নিপার বিপুল পরিমাণ স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়
১ ঘণ্টা আগে