রাজধানীর ডেমরায় গণপিটুনিতে সন্ত্রাসী সাঈদ বাহিনীর প্রধান মো. সাঈদ (৩২) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার রাতে বাহির ট্যাংরা ওরিয়েন্টাল স্কুলের দক্ষিণ পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখা গেছে।
জানা গেছে, শুক্রবার বিক্ষুব্ধ জনতা ও সাঈদ বাহিনীর নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাঈদ বাহিনীর সন্ত্রাসীরা ওই এলাকার দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর করে। এ ঘটনা খবর পেয়ে সেনাবাহিনীর তিনটি গাড়ি ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন এলাকায় এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে খবর পেয়ে শুক্রবার রাতেই সাঈদের পরিবারের লোকজন ও কিছু এলাকাবাসী সাঈদের নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত সাঈদ বাহির ট্যাংরা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। তাঁর নামে ডেমরা থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। এদিকে গত ৩ এপ্রিল ট্যাংরা শফুরউদ্দিন মার্কেট সংলগ্নে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার হয় সাঈদ। পরের দিন আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শেখ হাসিনার সরকার পতনের দিনই সাঈদ বাহিনী ডেমরা বাহির ট্যাংরা এলাকায় এসেই পুনরায় নানারকম তাণ্ডব শুরু করে। পূর্ব শত্রুতার জেরে আমতলা এলাকায় আব্দুল হক নামে জনৈক গার্মেন্টস ব্যবসায়ী ছেলে হাসান ও তার ভাইকে বেধড়ক মারধর করে। অনেকের গদি ও দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, শুক্রবার বিকেলেও নিজ বাহিনীর উপস্থিতি ও চাঁদাবাজি বহালের উদ্দেশ্যে সাঈদ ওরিয়েন্টাল স্কুল সংলগ্নে তাণ্ডব চালানোর চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে গণপিটুনি দিতে থাকে। তার প্রতি দীর্ঘদিনের ক্ষিপ্ততার একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে ফেলে ভুক্তভোগী জনতারা।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘গণপিটুনিতে সাঈদ বাহিনীর প্রধান সাঈদ নিহত হয়েছে বলে খবর পেয়েছি। এই ঘটনায় সাঈদ বাহিনীর অন্যান্য সদস্যরা ওই এলাকায় নানা রকম তাণ্ডব চালায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর ৩টি গাড়ি আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বগুড়ায় রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন, পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত করার অপরাধে ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ-এর জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার সুপারভাইজার আরিফুর রহমানকে (৩১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সড়কসহ রেলসেতু নির্মাণ এবং বোনারপাড়া থেকে তিস্তামুখঘাট পর্যন্ত রেলপথ সংস্কার ও পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে দীপ দেবনাথ (১৬) নামে আরও এক পরীক্ষার্থী। বুধবার (৬ মে) দুপুরে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী সড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বোরো ধান কাটার মৌসুম ঘনিয়ে এলে শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় শুরু হয় বন্য হাতির তাণ্ডব। এ বছর সেই তাণ্ডব আরও বেড়েছে। ফলে কষ্টের ফসল বাঁচাতে অনেক কৃষক পাকার আগেই আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি জমিতে আবাদ করা ব
২০ মিনিট আগে