
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা গ্রামে হঠাৎ দেখা মিলেছে বিরল প্রজাতির একটি দলছুট মুখপোড়া হনুমানের। খাবারের সন্ধানে হন্যে হয়ে ছুটছে এক গাছ থেকে আরেক গাছে। বাসা-বাড়ি, দোকানপাট ও হাট-বাজারে ছুটছে বন্যপ্রাণীটি। আর অনেকেই প্রাণীটিকে দিচ্ছে সাধ্যমতো খাবার।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ভূইরা গ্রামে দেখা গেল স্থানীয় লোকজন হনুমানটিকে চিনাবাদাম, বিস্কুট দিলে তা সাদরে গ্রহণ করে খেতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়ায় প্রাণীটিকে একনজর দেখার জন্য স্থানীয় মানুষ ভিড় করছে।
স্থানীয়রা বলছে, হনুমানটি যেভাবে মানুষের একদম কাছাকাছি চলে এসেছে, অনেক ক্ষুধার্ত না হলে এতটা কাছাকাছি চলে আসত না হয়তো। যে যা দিচ্ছে তা-ই খাচ্ছে। হনুমানটি দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছে।
ভূইরা গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ৭টার দিকে গ্রামে হঠাৎ করে একটি হনুমান দেখা গেছে। এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। মানুষ খাবার দিলে সেই খাবার নিয়ে খাওয়া শুরু করছে। তাই এটিকে দেখার জন্য মানুষ ভিড় করছে। হনুমানটি দেখতেও খুব ভালো লাগছে। আমি বিস্কুট দিছি, হনুমানটি খেয়েছে। মানুষের কোনো ক্ষতি করছে না।’
উপজেলা বন কর্মকর্তা আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে এ এলাকায় চলে এসেছে। এরা সারা দেশে বিচরণ করে। হয়তো যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে।’ প্রাণীটিকে বিরক্ত না করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যপ্রাণী অধিদপ্তর বা এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করে হনুমানটিকে ধরার ব্যবস্থা করব, যাতে করে প্রাণীটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় বা প্রাণীটি মানুষের ক্ষয়ক্ষতি করতে না পারে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ঠেকাতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতভর ক্যাম্পাসে পাহারা দেওয়ার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।
৪ মিনিট আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকাদান কর্মসূচি চলছে। সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা আসছেন এবং টিকা দেওয়া হচ্ছে।
২৩ মিনিট আগে
পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
২৪ মিনিট আগে
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
২৮ মিনিট আগে