ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের কয়েকটি স্থানে জিও ব্যাগ ধসে পড়েছে। রোববার মধ্য রাত থেকে সোমবার দিনভর টানা বৃষ্টিতে এই ধসের ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে পদ্মা নদীর ঢেউয়ের তীব্রতা বাড়তে থাকে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝড়ে হাওয়া আছড়ে পড়তে থাকে তীরে। এতে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পদ্মা পাড়ে কয়েক জায়গা ও গোপীনাথপুর পদ্মা পাড় রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এ ছাড়া কাঞ্চনপুর ইউনিয়নের মালুচি এলাকায় আপত্কালীন সময়ে ফেলা জিও ব্যাগও ধসে গেছে।
নাজমুল হাসান নামে রামকৃষ্ণপুর গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার ভারী বর্ষণ আর পদ্মার ঢেউয়ে রামকৃষ্ণপুর পদ্মা পাড়ের তীররক্ষা বাঁধের কয়েক জায়গা ধসে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা জরুরি।’
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের রামকৃষ্ণপুর পদ্মাপাড়ে কয়েক জায়গায় গতকাল তীর রক্ষা বাঁধ ধসে গেছে।’
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক বলেন, ‘নতুন নির্মাণ করা তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত না হলেও আমার ইউনিয়নের মালুচি এলাকায় আপত্কালীন সময়ে ফেলা জিও ব্যাগগুলো ধসে গেছে। এ ছাড়া ১০-১৫ গজ করে কয়েক জায়গা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।’
এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁধ ধসে পড়া এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে