
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদন থেকে জানা যায়, আসামির বিরুদ্ধে মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, আসামি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান-২ এলাকার বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং-বি/২০১ এর দখল বুঝে নেন।
তদন্তে আরও জানা যায়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না —এটি জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তাঁর আপন খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর ভাগনি হিসেবে দলীয় প্রভাব ব্যবহার করেন। পাশাপাশি রাজউকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে সংস্থাটির আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন। এতে অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ফ্ল্যাটটি বিনা মূল্যে গ্রহণ করেন বলে আবেদনে উল্লেখ করা হয়। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমাণাদি ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন। কিন্তু তিনি বিদেশে অবস্থান করায় গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬’। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
৫ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায়চালিত বাস ‘শানে খোদা’র ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন। এ ঘটনায় প্রতিবাদে আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এ সময় তাঁরা নিহতের পরিবারকে
২২ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত রোববারের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক জাবের রোববার বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন।
২৭ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে রনি তালুকদার (৩৮) নামের আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি তালুকদার মোহনগঞ্জ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব। তিনি পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা।
৩১ মিনিট আগে