
‘মণিপুরী: এন এথনিক কমিউনিটি অব বাংলাদেশ’ শিরোনামের প্রদর্শনীর সময় বাড়ল। প্রদর্শনীটি গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। দর্শকের আগ্রহের কারণে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বরও প্রদর্শনী দেখার সুযোগ থাকছে। বিকেল ৪টা থেকে ৯টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারি ৪০২ নম্বর কক্ষে সকল দর্শনার্থীর জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে ৩ জন আলোকচিত্রীর তোলা ১০২টি আলোকচিত্র স্থান পেয়েছে। তারা হলেন—মো. কাউছার হাবিব সোমেল, মোহা. আসহাবুল হক নান্নু ও মোহাম্মদ হারুন আর রশীদ। চলমান একটি মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবে এই বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে মণিপুরী সমাজের দৈনন্দিন জীবনের সূক্ষ্ম নান্দনিকতা ও মাধুর্য ফুটিয়ে তোলা হয়। সীমাহীন আকাশ আর সবুজের অনন্ত সমারোহে শ্রীভূমির প্রকৃতির অপূর্ব বিস্তার, গ্রামের আঙিনায় কাজের ব্যস্ততা, নারীদের বয়নচক্রে সুতো কাটা, কৃষিকাজ ও ধর্মীয় প্রস্তুতি, আর শিশুদের হাসি–খেলার রঙিন চঞ্চলতা মিলেমিশে গড়ে ওঠা এক প্রশান্ত পরিবেশ এই প্রদর্শনীতে দেখা যাবে। আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী পোশাক, সাংস্কৃতিক চর্চার প্রতিটি ছবি স্মরণ করিয়ে দেবে—সাংস্কৃতিক বৈচিত্র্যই একটি জাতির সত্যিকারের সৌন্দর্য্য।
মেন্টরশিপ কার্যক্রমটি পরিচালনা করছেন বিশিষ্ট প্রশিক্ষক ও আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম। সার্বিক সমন্বয় করেছেন আলোকচিত্রী ও সংগঠক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দীন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১৮ মিনিট আগে
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকার শাহ আলী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। বেলা ২টার দিকে সেখানে ১৪ দলীয় জোটের একটি সমাবেশ হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখেই বাইরে থেকে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার সকালে তিনি প্রধান ফটক ও ভবনের তালা ভেঙে উপাচার্যের চেয়ারে গিয়ে বসেছিলেন।
৩৮ মিনিট আগে