রাজধানীর শাহবাগে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় তানিয়া খানম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আরিফুল ইসলামা বলেন, শাহবাগ জাদুঘরের সামনের রাস্তায় আড়াই বছরের শিশু তাসফিয়াকে নিয়ে বসেছিলেন ওই নারী। পাশেই একটি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা ছিল। এর চালক একটু দূরে দোকানে যায়। তখন কেউ রিকশাটির হাতলে হাত দিলে রিকশাটি সামনের দিকে দ্রুত গতিতে চলতে শুরু করে। তখন সামনে বসে থাকা ওই নারীর ওপর দিয়ে উঠে যায় রিকশাটি। এতে শিশুটি বেঁচে গেলেও গুরুতর আহত হন ওই নারী।
দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সঙ্গে আটক করে নিয়ে যাওয়া হয় রিকশা চালককেও। সেখানে ভর্তি করা হয় তানিয়াকে। খবর পেয়ে তার স্বামী ও স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তবে স্বজনেরা রিকশা চালককে ছেড়ে দিতে বলেন।
হাসপাতালে মৃত নারীর দেবর শেখ মাসুম বিল্লাহ বলেন, তাদের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাহালপুর গ্রামে। তার ভাই হাসিবুর রহমান স্ত্রী ও দুই মেয়ে এক ছেলেকে নিয়ে আজিমপুর সরকারি কলোনিতে থাকেন। তার ভাই হাসিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের অফিস সহকারী হিসেবে চাকরি করেন।
তিনি আরও বলেন, বড় ছেলে ও মেয়েকে স্কুলে দিয়ে আড়াই বছরের মেয়ে তাসফিয়াকে নিয়ে নিজের দাঁতের চিকিৎসার জন্য গিয়েছিলেন পিজি হাসপাতালে। ডাক্তার দেখিয়ে জাদুঘরের সামনের রাস্তায় বসে ছিলেন। স্বামীর ডিউটি শেষ হলে এক সঙ্গে বাসায় ফিরবেন বলে। তখনই রিকশা ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
তিনি আরও জানান, তানিয়া গ্রামের বাড়িতে নিজেদের একটি স্কুলে শিক্ষকতা করতেন। তবে সন্তানদের দেখাশোনার জন্য শিক্ষকতা ছেড়ে ঢাকায় চলে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার অনুকূলে ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখার চার কোটি টাকার নিষ্পত্তি আদেশ স্থগিত ঘোষণা করেছে সোনালী ব্যাংক। এই মোটা অঙ্কের টাকা লেনদেন করে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
১৪ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড্রোন দিয়ে পাখির চোখে নিরাপত্তা দেবে র্যাব। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও। রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন র্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি...
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরার ভোটকেন্দ্রগুলোতে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা হবে।
২১ মিনিট আগে
শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত...
২৮ মিনিট আগে