ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার চুনকুটিয়া, হাসনাবাদ, জিনজিরা, আগানগর, আবদুল্লাপুর ও হিজলতলা এলাকার খুচরা মাছের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসির নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ জাটকা আপনঘর বৃদ্ধাশ্রম, ৯টি এতিমখানা, বিভিন্ন মাদ্রাসা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান, সরকার কর্তৃক প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের আকারের ইলিশ, অর্থাৎ জাটকা আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২২ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
২৯ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে