
সভা-সমাবেশ, মিটিং-মিছিলের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তর স্টেশনে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার এই হুঁশিয়ারি দেন। আজ থেকে এমআরটি পুলিশ মেট্রোরেলের নিরাপত্তার কাজ শুরু করেছে। এ উপলক্ষে সকালে তিনি মেট্রোরেল পরিদর্শনে সেখানে যান।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সমাবেশ, মিটিং, মিছিল প্রত্যেকেরই করার অধিকার আছে। সেখানে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে।’
তিনি বলেন, ‘কেউ এসবের আড়ালে কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ সম্মানিত নাগরিকের জীবন শঙ্কা, মালামালের শঙ্কা দেখা যায় এমন যেকোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হোতেে দমন করা হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো রাজনৈতিকসহ বিভিন্ন গুজব প্রসঙ্গে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘গুজব শুধু এ বিষয়েই নয়, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মাধ্যমে (ফেসবুক, ইউটিউব) গুজব ছড়ানোর অপচেষ্টা করে আসছে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সবাই সচেতন। সেসব গুজবে আদৌ কান দেবে না। সেগুলো প্রতিহত করার জন্য সবাই সচেষ্ট থাকব।’
ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুজবের বিরুদ্ধে একটি শক্তিশালী ভূমিকা রাখবে। আমরা আমাদের সঠিক পথে যেতে সক্ষম হব। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সক্ষম হব।’
সংবাদ সম্মেলনে এমআরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবির, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ ও তাহসিন স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
১১ মিনিট আগে
চেকের মামলায় দণ্ডিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বাউফল থানা-পুলিশ। আজাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ খানের আপন ভাই।
১৫ মিনিট আগে
গতকাল বুধবার বিকেলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৮ মিনিট আগে
চাঁদপুরে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কসাই নূর মোহাম্মদকে শ্বাসরোধে হত্যার দায়ে সুজন সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য তিন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে