
রাজধানীতে ফের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহানগরীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ নিয়ে গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর চারটি বাসে অগ্নিকাণ্ড ঘটল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক এসব তথ্য জানান।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে আজ মঙ্গলবার ভোর ৪টার মধ্যে রাজধানী ঢাকায় চার স্থানে যানবাহনে অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে তিনটি বাস ও একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আকাশ ও ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আজ মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদ সম্মেলনে জানান, গত দুদিনে রাজধানীতে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২০০-এর বেশি নারী শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়। পরদিন ১০ আগস্ট সংহতি সমাবেশের মাধ্যমে প্রশাসনকে ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়ে সুনির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করে প্রশাসন শুধু এক ঘণ্টার জন্য ‘কারফিউ’ ...
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইউএনওর পরিচয় ব্যবহার করে ফোনে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। উপজেলা প্রশাসন সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকেরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম ও সিফাত আলী।
২৪ মিনিট আগে